বাটি চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী টিভিতে ঈদের দিন থেকে ছয় দিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক বাটি চালান। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব এবং পরিচালনা করেছেন হাসান মোরশেদ। এতে অভিনয় করেছেন মম, ফারুক আহমেদ, ম ম মোর্শেদ, আমিরুল হক চৌধুরী, বাবর, শামীমা নাজনীন প্রমুখ।চুরি বা অন্য কোনো উপলক্ষে বাটি চালান মানুষের বিশ্বাসে নাড়া দেয়। বাগদানের একটি হীরার আংটি চুরি হয়। আংটি উদ্ধারের জন্য আশ্রয় নেওয়া হয় বাটি চালানের।