বাটেক্সপোতে মোনালি ও যোগিন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাটেক্সপো ২০১০। বিজিএমইএর আয়োজনে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এর মধ্যে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিতে বাংলাদেশে আসবেন মুম্বাইয়ের সংগীতশিল্পী মোনালি ঠাকুর ও যোগিন্দর। নাচতে আসবেন আইটেম গার্ল কাশ্মীরি শাহ ও কৃষ্ণা। আইটেম গার্লের পাশাপাশি মঞ্চ মাতাবেন স্টার পরিবারের চার জুটি আমির-সানজিদা, মনি-গৌরব, শ্বেতা-মানব ও শ্বেতা তিওয়ারি-অভিষেক। রিয়েলিটি ডান্স শোতে নেচে তুমুল জনপ্রিয় হয়েছিলেন তাঁরা। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শ্বেতা তিওয়ারি। দুই দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে ফ্যাশন শো। বিজিএমইএ ফ্যাশন ইনস্টিটিউটের ডিজাইন করা পোশাকও থাকবে সেখানে। অ্যাক্রোবেটিক শোতে অংশ নিতে আসছেন ১০ জন রুশ অ্যাক্রোব্যাট। বাটেক্সপো ২০১০-এর প্রধান সমন্বয়ক মুরাদ হোসেন সোহেল বলেন, ‘আমরা ব্যস্ততার ভিড়ে পরিবারকে সময় দিতে পারি না। এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের কাছে অনেকটা ফ্যামিলি নাইটের মতো।’সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে থাকছে মিরর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন।