বাড়ি বদলাচ্ছেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান খানের পর এবার বাড়ি বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের আরেক অভিনেতা আমির খান। কাকতাল হলেও তাঁরা দুজনই দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন। বহু বছর ধরে বাবা-মা’র সঙ্গে বান্দ্রার কার্টার রোডে অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করছেন সালমান। অ্যাপার্টমেন্টটির নীচতলায় এক রুমের একটি ফ্ল্যাটে স্থান সংকুলান না হওয়ায় বাসা বদলের সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পশ্চিম বান্দ্রায় নতুন একটি বাড়ি কিনছেন সালমান। অন্যদিকে, আমিরের জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে পশ্চিম বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে। বর্তমানে স্ত্রী কিরণ রাও ও দুই বছর বয়সী ছেলে আজাদ রাও খানকে নিয়ে সেখানে বসবাস করছেন আমির। কিন্তু ছেলে আজাদের বেড়ে ওঠার এ সময়টাতে একটু বড় আর খোলামেলা বাড়িতে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত এ তারকা। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই বান্দ্রায় বাড়ি খুঁজেছেন আমির। কিন্তু পছন্দ না হওয়ায় এখন তিনি দক্ষিণ মুম্বাইয়ে বিশাল আয়তনের পেন্টহাউস কিংবা ডুপ্লেক্স বাড়ি খুঁজছেন। প্রয়োজনে দুটি পেন্টহাউস জোড়া দিয়ে আরও বিশাল একটি পেন্টহাউস বানিয়ে নেবেন তিনি। বিষয়টি নিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি আবাসন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন আমিরের কর্মচারীরা।এদিকে আরেকটি সূত্র দাবি করেছে, গত চার-পাঁচ মাস ধরে হন্যে হয়ে নতুন বাসা খুঁজেছেন আমির। অবশেষে পছন্দের বাসা পেয়ে গেছেন তিনি। কিরণ রাও, আমিরের কাছের কয়েকজন বন্ধু-বান্ধব ও কর্মচারী ছাড়া আর কেউই নতুন ওই বাসার ঠিকানা জানে না। চুক্তি স্বাক্ষরের পর নতুন বাসায় মালপত্র উঠানোর কাজ শুরু করতে আরও কিছুদিন সময় লাগবে আমির ও কিরণের।