বাণিজ্যিক সম্প্রচারে সময় টেলিভিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের ১০ অক্টোবর পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছিল সংবাদভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল ‘সময় সংবাদ’। ‘সময়ের প্রয়োজনে সময়’ স্লোগান নিয়ে গতকাল রোববার বিকেল পাঁচটা থেকে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছে ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক এই চ্যানেলটির। এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বিকেল পাঁচটার সংবাদের মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এর পরই সম্প্রচারিত হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানে দেশের রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, সমাজকর্মী, সংস্কৃতিকর্মী ছাড়াও নানা শ্রেণী-পেশার লোকজন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।