বাদ সাধল ক্যানসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত মডেল ও অভিনেত্রী লিসা রে এ মাসেই ভারতে আসতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছবির প্রচারণার কাজ। কিন্তু সেটা আপাতত সম্ভব হচ্ছে না। কারণ বর্তমানে লিসা রে শরীরে মরণ রোগ ক্যানসার বহন করছেন। তবে এতে মোটেই মানসিকভাবে বিচলিত নন তিনি। সবকিছু ছাপিয়ে লিসা নিজে স্বাভাবিক জীবনযাপন করতে চাচ্ছেন। তিনি বর্তমানে ভারতের কেরল রাজ্যের ‘মোক্ষ’ যোগ-ব্যায়াম শেখার কাজ করছেন। তাই লিসা এখন যোগ-ব্যায়ামের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন। পাশাপশি লিসা বই লেখার কাজেও মন দিয়েছেন।উল্লেখ্য, গত বছরের জুন মাসেই লিসা রে-র শরীরে ক্যানসার ধরা পড়ে।