বাদ সাধল বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতির দুর্দান্ত সাফল্যে পরিচালক প্রকাশ ঝা যারপরনাই খুশি। এমন আনন্দ-খুশি তো আর একা একা উপভোগ করা যায় না। গত বুধবার রাতে তাই এক পার্টির আয়োজন করেন। এদিকে ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ গেছেন স্পেনে অন্য ছবির শুটিংয়ে। ক্যাটরিনাকে ছাড়া এত বড় সাফল্য উদ্যাপন করবেন প্রকাশ ঝা! কখনোই না। তাই বহু কাঠখড় পুড়িয়ে ব্যস্ত ক্যাটরিনার কাছ থেকে একটা দিন বের করলেন। কথা ছিল ক্যাটরিনা পার্টিতে যোগ দিতে এক দিনের জন্য হলেও মুম্বাই আসবেন। কিন্তু বিধি বাম! স্পেনে কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অমন খারাপ আবহাওয়ায় বিমানে ওঠাই দায়। তাই মুম্বাই আসা হলো না ক্যাটরিনার। এদিকে নায়িকাহীন অনুষ্ঠান করতে মন সায় দিল না পরিচালকের। শেষমেশ পার্টি বাতিল। ওয়েবসাইট।