বাদল রহমান স্মরণানুষ্ঠান
বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা বাদল রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয় বিকেল। প্রথমেই ছিল বাদল রহমান নির্মিত শিশুতোষ চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনীর প্রদর্শনী। এরপর তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মসিহ উদ্দিন শাকের, আলী যাকের, সারা যাকের, মোহাম্মদ জাহাঙ্গীর, ফাহমিদুল হক, বাদল রহমানের ছেলে অভিষেক রহমান, মেয়ে অহনা রহমান ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। সভাপতিত্ব করেন বেলায়েত হোসেন। এরপর বেলায়েত হোসেন ও সাইফুল ইসলাম নির্মিত বাদল রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র পথিকৃৎ প্রদর্শিত হয়।