বাদল রহমান স্মরণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর স্মরণে প্রতিবছরের মতো এবারও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’র আয়োজন করেছে।
এ বছর বাদল রহমান স্মারক বক্তৃতার বক্তা চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক জাকির হোসেন রাজু। বক্তৃতার বিষয় ‘জাতি, আত্মপরিচয় ও বাংলাদেশের চলচ্চিত্র’। আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হবে। স্মারক বক্তৃতা অনুষ্ঠানের শুরুতে বাদল রহমানের স্মরণে আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, চিত্রগ্রাহক আনোয়ার হোসেন ও চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।