বাদল রহমান স্মরণে আজ নাগরিক শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র ব্যক্তিত্ব বাদল রহমান স্মরণে আজ নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশে সক্রিয় চলচ্চিত্র সংগঠনগুলোর সমন্বয়কারী সংগঠন ফেডারেশ অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এই আয়োজনের উদ্যোক্তা। সঙ্গে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আজ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।