বাদল রহমানকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাদল রহমান
বাদল রহমান

মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার বাদল রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১১ জুন। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বিকেল চারটায় অনুষ্ঠিত হবে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’ ও বাদল রহমান স্মরণ অনুষ্ঠান। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

স্মারক বক্তৃতায় ‘বাংলাদেশের চলচ্চিত্রের সামাজিকীকরণের পূর্বাপর: কঠিন লড়াইয়ের পথ’ বিষয়ে আলোচনা করবেন গবেষক ও লেখক অনুপম হায়াৎ। বাদল রহমানকে নিয়ে স্মৃতিচারণা করবেন অগ্রজ চলচ্চিত্র সংসদের কর্মী হাশেম সূফী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন এবং বাদল রহমানের সন্তান অভিষেক রহমান। 

আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ২০১০ সালের ১১ জুন বাদল রহমান ৬২ বছর বয়সে প্রয়াত হন। তিনি বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের নির্মাতা (এমিলের গোয়েন্দা বাহিনী) ও চলচ্চিত্র শিক্ষক ছিলেন।