বাদল রহমানের জীবন ও কাজ নিয়ে ‘পথিকৃৎ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার, চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের জীবন ও কাজের ওপর তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র পথিকৃৎ। যৌথভাবে এটি নির্মাণ করছেন বেলায়াত হোসেন ও সাইফুল ইসলাম। বেলায়াত হোসেন জানান, ছবিতে বাদল রহমানের জন্ম, বেড়ে ওঠা, সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত হওয়া, চলচ্চিত্র সংসদ আন্দোলনে সক্রিয়তা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং ব্যক্তিজীবন তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান, বাদল রহমান বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র নির্মাতা, দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ের স্নাতক, প্রথম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের প্রথম সমন্বয়কারী ও অন্যতম সংগঠক। এই ব্যাপারগুলোও রাখা হয়েছে প্রামাণ্যচিত্রে।বাদল রহমানের প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনকেন্দ্রের ক্যাফেটরিয়ায় ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ আয়োজন করেছে আলোচনা অনুষ্ঠান ‘বাদল রহমান: সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ’। শেষে দেখানো হবে প্রামাণ্যচিত্র পথিকৃৎ।