বাদল রহমানের মৃত্যুবার্ষিকীতে ‘পথিকৃত্’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার, চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃত্ বাদল রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী কাল শনিবার। এ দিনটিকে স্মরণ করে বাদল রহমানের কাজের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র ‘পথিকৃত্’। যৌথভাবে নির্মাণ করেছেন বেলায়েত হোসেন মামুন ও সাইফুল ইসলাম। বাদল রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় ‘বাদল রহমান: সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃত্’ শিরোনামে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ আয়োজন করেছে আলোচনা অনুষ্ঠান। এতে বাদল রহমানের জীবন ও কর্ম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র সমালোচক সাব্বির চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করবেন বাদল রহমানের সহযোদ্ধা, বন্ধু ও সহকর্মীরা। আলোচনা শেষে দেখানো হবে প্রামাণ্যচিত্র পথিকৃত্।