বাদল রহমানের মৃত্যুবার্ষিকীতে ‘স্মারক বক্তৃতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র-ব্যক্তিত্ব বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। দিনটি স্মরণ করে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’র আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। বক্তৃতার বিষয় ‘তারেক মাসুদের ভাবনা: মাটির ময়না এবং রানওয়ে চলচ্চিত্রের বিশ্লেষণ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। শুরুতে থাকবে বাদল রহমানের জীবন ও কর্ম নিয়ে বেলায়াত হোসেন ও সাইফুল ইসলামের প্রামাণ্য চলচ্চিত্র পথিকৃৎ। বক্তৃতার পর প্রদর্শিত হবে তারেক মাসুদের ওপর প্রসূন রহমানের প্রামাণ্য চলচ্চিত্র ফেরা।