বাদশা আকবরের চরিত্রে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘জলকণা’। এটি লিখেছেন ফারিয়া হোসেন, পরিচালনা করেছেন আরিফ খান। এখানে অভিনয় করেছেন অপূর্ব। কথা হলো তাঁর সঙ্গে।‘জলকণা’ নাটকে আপনার ভাইবোনদের কথা শুনতে চাইছি।এ এক মজার কাণ্ড। এখানে সুইটি আর তারিন আমার দুই বোন। আমার প্রথম নাটকের নায়িকা ছিলেন সুইটি। এরপর প্রায় সব কটি নাটকেই সুইটি আমার নায়িকা কিংবা প্রেমিকা ছিলেন। আর তারিনের সঙ্গে আমি অসংখ্য রোমান্টিক নাটকে কাজ করেছি। এবার তাঁদের সঙ্গে ভাইবোনের চরিত্রে অভিনয় করতে এসে অনেক মজা হচ্ছে।এই নাটকে আপনার সঙ্গে তো পার্থ বড়ুয়াও আছেন।পার্থদাকে সব সময় একজন গানের লোক হিসেবেই দেখেছি। তাঁর গান শুনেছি। এবার একই নাটকে কাজ করতে এসে দেখছি, তিনি একজন চমত্কার মানুষ। এই তো সেদিন কক্সবাজারে শো করতে গিয়েছিলেন। এদিকে শুটিং না হলে নাটকটির প্রচার নিয়ে ঝামেলা হতে পারে। খবর পেয়ে শো বাদ দিয়ে বিমানে ঢাকায় চলে এলেন। বাদশা আকবরের কী খবর?এটা তো দারুণ অভিজ্ঞতা। অনেক সেনা, ঢাল-তলোয়ার, ঘোড়া, রাজদরবার, যুদ্ধ—সে এক এলাহি কারবার। দেখে মনে হবে কোনো রাজকীয় গল্প নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে। কিন্তু না, এটা হলো একটা টেলিছবি। নাম যোধা-আকবর। এটিএন বাংলায় ভালোবাসা দিবস উপলক্ষে এটি প্রচারিত হবে। বাদশা আকবর সাজার পর আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করত। রাজদরবারে বসার পর হাতের এক ইশারায় চারদিক কেমন স্তব্ধ হয়ে যেত। এখানে কাজ করার কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা মনে পড়ে?মাত্র ২০ মিনিটে আমি ঘোড়ার পিঠে চড়া শিখেছি। শুরুতে দুবার পড়ে গিয়েছিলাম। পরে আর অসুবিধা হয়নি। এক হাতে খোলা তলোয়ার, অন্য হাতে ঘোড়ার লাগাম ধরে যুদ্ধের ময়দানে ছুটে যাচ্ছি। এ দৃশ্য বলে বোঝানো যাবে না। দেখতে হবে। এখন কী করছেন?১৯৮৮ সালে আমি ছোট ছিলাম। তখন বিটিভিতে ইমদাদুল হক মিলনের লেখা চার পর্বের একটা নাটক প্রচারিত হয়েছিল। নাম যত দূরে যাই। তখন ওখানে অভিনয় করেছিলেন তৌকীর আহমেদ ও শমী কায়সার। এবার চয়নিকা চৌধুরী নতুন করে ধারাবাহিকটি তৈরি করছেন। এবার এটি হবে ২৬ পর্বের। এখানে আরও অভিনয় করছেন প্রভা ও নাফিজা। আজই (শুক্রবার) নাটকটির শেষ শুটিং হচ্ছে। বিনোদন প্রতিবেদক