বাদশাহী ব্যাপার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধেই তাঁকে সবাই ‘কিং খান’ ডাকে না। রাজকীয় বিষয়গুলো সহজাত শাহরুখ খানের ভেতর। তাঁর চলনেই মিশে আছে রাজসিকতা। শাহরুখের সাম্প্রতিক দুবাই ভ্রমণে সেই ‘খান’সুলভ আচরণ আবারও তা প্রমাণ করল। এবার কিং খান তাঁর ‘কুইন’ গৌরীকে নিয়ে দুবাই ভ্রমণ করেন নিজের ব্যক্তিগত লিমুজিনে চড়ে। আর এই লিমুজিনও যেনতেন লিমুজিন নয়। গাড়ির গায়ে সোনালি হরফে লেখা ছিল ‘রয়্যাল স্টেটস বাই শাহরুখ খান’। এটি দুবাইয়ে অবস্থিত শাহরুখ খানের নতুন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। এর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্যই এবার দুবাইয়ে এমন রাজসিক এন্ট্রি নেন বলিউডের এই বাদশাহ। নতুন এই ব্যবসায় শাহরুখ প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন দিরহাম লগ্নি করেছেন। তাই এই নব্য ব্যবসায়ী নিয়ে প্রভাব প্রদর্শনে এতটুকু ‘শো-অফ’ তো করতেই পারেন! ওয়ান ইন্ডিয়া, আরব নিউজ।