বাদুড়ের গুহায় বেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন অ্যাফ্লেক
বেন অ্যাফ্লেক

নতুন ব্যাটম্যান হিসেবে নির্বাচিত হয়ে বিপদেই পড়েছেন বেন অ্যাফ্লেক। ভক্তরা ক্রিশ্চিয়ান বেলের পর তাঁকে ব্যাটম্যান হিসেবে মানতেই পারছেন না। এরই মধ্যে তাঁকে সরিয়ে দেওয়ার জন্য ৭৭ হাজারের বেশি সই জোগাড় করা হয়েছে। তবে নির্মাতারা নিয়েছেন বেন অ্যাফ্লেকের পক্ষ। বেন অবশ্য নতুন ভূমিকায় মানিয়ে নিতে চেষ্টার ত্রুটি রাখছেন না। নিজের বাড়িতে ব্যাটম্যানের গুহার মতো একটা ঘরও তৈরি করে ফেলেছেন। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ছবিতে দেখা যাবে বেন অ্যাফ্লেককে। আর সুপারম্যান হিসেবে থাকবেন হেনরি ক্যাভিল। পিটিআই।