বাধা পেরোনোর সাতটি গল্প
ঈদের জন্য সাতটি নাটক তৈরি করেছে গ্রামীণফোন। নাটকগুলো হলো গলফার ও সাইকেলওয়ালার স্বপ্ন (পরিচালক অঞ্জন আইচ), গোল্ড মেডেল (পরিচালক রেজোয়ান আলম), আমার ভাবনা আমার সাধনা ও সীমানা পেরিয়ে (পরিচালক মাতিয়া বানু শুকু), জলকণা ও লেফট রাইট (পরিচালক তৌহিদুর রহমান)। গ্রামীণফোনের উপপরিচালক (বিপণন) আমান আশরাফ ফয়েজের মতে, ‘জীবনে চলার পথে ছোট-বড় সবাইকে অনেক বাধা পেরোতে হয়। এর মাঝে কিছু গল্প থাকে, যা আমাদের অনুপ্রাণিত করে, সাহস জোগায় বহুদূর যাওয়ার জন্য। এমনি সাতটি সত্যিকারের বাধা পেরোনোর গল্প নিয়ে গ্রামীণফোন ঈদে এনেছে বিজ্ঞাপন বিরতিহীন নাটক।’
নাটকগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকেই। এর মধ্যে আমার ভাবনা আমার সাধনা প্রচারিত হবে ঈদের দিন মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে ও তৃতীয় দিন গাজী টিভিতে রাত সোয়া ১১টায়। গোল্ড মেডেল ঈদের দিন গাজী টিভিতে সন্ধ্যা সাড়ে সাতটায় ও সপ্তম দিন বৈশাখী টিভিতে। সীমানা পেরিয়ে ঈদের দিন দেশ টিভিতে সন্ধ্যা ছয়টায় আর গলফার পরদিন এটিএন বাংলায় রাত পৌনে ১১টায় ও পঞ্চম দিন এশিয়ান টিভিতে। বাকি তিনটি নাটক থাকছে পরবর্তী দিনগুলোতে।