বাধার দেয়াল ভাঙবেন ঐশ্বরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা হয়েছেন বেশ কিছুদিন হয়। তাই মা ও শিশুদের ব্যাপার-স্যাপার বেশ ভালোভাবেই অনুধাবন করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ ছাড়া ইউএনএইডসের আন্তর্জাতিক শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন এই তারকা। গতকাল সোমবার ইউএনএইডসের এক অনুষ্ঠানে বললেন মা-শিশু আর এইডসবিষয়ক সচেতনতার কথা। তিনি জানালেন, শিগগিরই ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরবেন মায়েদের সচেতন করতে। বিশেষ করে যাঁরা মা হতে যাচ্ছেন, তাঁদের কাছেই যাবেন এইডসবিষয়ক সচেতনতার বার্তা নিয়ে। ঐশ্বরিয়া বললেন, ‘এই রোগটা নিয়ে সামাজিক বাধা আর কুসংস্কারগুলো ভেঙে দিতে চাই। গর্ভবতী মায়েদের উচিত এইচআইভি পরীক্ষা করানো। তাতে করে অনাগত শিশুকে রক্ষা করা যাবে প্রাণঘাতী এই রোগ থেকে।’ পিটিআই।