বাধার মুখে বিগেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক যুদ্ধের বিভীষিকা নিয়ে ছবি বানিয়ে অস্কার মাত করেছিলেন পরিচালক ক্যাথরিন বিগেলো। এবার তিনি দক্ষিণ আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ব্রাজিলের সীমান্ত নিয়ে ছবি বানাতে চাইছেন। এই তিন দেশের সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসীদের মদদ দেওয়া হয়। এমনকি সন্ত্রাসীদের অর্থ সহায়তাও এখান থেকেই আসে বলে অভিযোগ রয়েছে। সেই সীমান্ত নিয়ে ছবি (সম্ভাব্য নাম ট্রিপল ফ্রন্টিয়ার) বানাতে গিয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে সরকারের বাধার মুখে পড়েছেন ক্যাথরিন বিগেলো। দেশ দুটির সরকার বলছে, এতে পর্যটক ও বহির্বিশ্বের কাছে তাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। ওয়েবসাইট।