বাধ্য মেয়ে সোনাক্ষী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা মা-বাবার বাধ্য মেয়ে। জীবন ও কাজের ক্ষেত্রসহ সবকিছুতেই বাবা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম সিনহার পরামর্শ নিয়ে চলেন তিনি। সম্প্রতি ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে এ তথ্য জানিয়েছেন ‘দাবাং’খ্যাত অভিনেত্রী সোনাক্ষী।সোনাক্ষী সিনহা এ প্রসঙ্গে জানিয়েছেন, নিজের পেশাগত কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন পড়লে মা-বাবার পরামর্শ নেন তিনি। সোনাক্ষীর যুক্তি, তাঁর মা-বাবা দুজনই অভিজ্ঞ। বলিউডে তিন দশকেরও বেশি সময় পার করেছেন তাঁরা। তাই তাঁরাই সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারেন।১৩ নভেম্বর মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত ‘সান অফ সর্দার’ চলচ্চিত্রটি। চলচ্চিত্র ‘দাবাং ২’ মুক্তির অপেক্ষায়। চলতি বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাবে সালমান ও সোনাক্ষী অভিনীত ‘দাবাং ২’।