বানভাসি মানুষের গল্প 'তবুও ভালোবাসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনিসুল হকের উপন্যাস ক্ষুধা ও ভালোবাসার গল্প অবলম্বনে এবার চলচ্চিত্র তৈরি হচ্ছে। ছবির নাম তবুও ভালোবাসা। পরিচালক স্বপন আহমেদ জানান, তাঁর এই ছবিটি বানভাসি মানুষের গল্প নিয়ে। আর আনিসুল হকের ভাষায়, তাঁর উপন্যাসে রয়েছে মঙ্গা, খরা আর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা। ভালোবাসা চিরন্তন। ক্ষুধার ঊর্ধ্বে ভালোবাসা। ভালোবাসার কাছে হার মানে সবকিছু।
তবুও ভালোবাসা ছবির শুটিং শুরু হবে ৬ মার্চ। শুটিং হবে কুড়িগ্রাম, মেঘনার চর আর ঢাকায়। এরই মধ্যে ছবির অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হয়েছে। থাকছেন মিলন, ঋতু ইসলাম, প্রণব প্রমুখ।
কাল মঙ্গলবার ছবিটির মহরত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে একটি জাহাজে।
তবুও ভালোবাসা প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।