বানভাসি মানুষের পাশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার্তদের সহযোগিতার জন্য পাঁচ দিনের চিত্রাঙ্কন কর্মশালা ‘এসো বানভাসি মানুষের পাশে’ শুরু হয়েছে। আজ রোববার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে শুরু হয় এ কর্মশালা।
বাংলাদেশ চারুশিল্পী সংসদের সহসভাপতি মোস্তাফিজুল হক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সম্পাদক মণ্ডলীর সদস্যরা জলরঙে ছবি এঁকে এ কর্মশালা শুরু করেন। বাংলাদেশ চারুশিল্পী সংসদের তথ্যপ্রযুক্তি সম্পাদক নাজিব তারেক জানান, বন্যাদুর্গতদের সাহায্যার্থে দেশের প্রথিতযশা শিল্পী ও তরুণ শিল্পীরা এ কর্মশালায় ছবি আঁকছেন। কর্মশালায় আঁকা চিত্রকর্মের তাৎক্ষণিক প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা ছিল আজ বিকেল ৫টা থেকে।
‘এসো বানভাসি মানুষের পাশে’ কর্মশালা, সেখানে আঁকা ছবির প্রদর্শনী ও বিক্রয় চলবে প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।