বাপ-বেটার ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ উচ্ছ্বসিত শহীদ কাপুর। অবশ্য উচ্ছ্বসিত হওয়ার কারণও আছে বেশ। বাবার পরিচালনায় অভিনয় করার ভাগ্য কজন ছেলের হয়! বদমাশ কোম্পানির পর শুরু হচ্ছে শহীদ কাপুরের আরেক ছবি মৌসম-এর কাজ। এ ছবিটি দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটতে চলেছে শহীদের বাবা অভিনেতা পঙ্কজ কাপুরের।‘আমি অনেক অনেক বেশি উচ্ছ্বসিত।’ বাবার সঙ্গে কাজ করার অনুভূতি জানাতে গিয়ে এভাবেই বলেছেন শহীদ কাপুর।এ ছবির কাজে শিগগিরই স্কটল্যান্ড রওনা দিচ্ছেন শহীদ কাপুর এবং ছবির অন্যান্য কলাকুশলী। ওয়েবসাইট।