বাপ-মেয়েতে মতানৈক্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার সঙ্গে মতানৈক্য দেখা দিয়েছে মেয়ের। সেই মতানৈক্য থেকে বিবাদ। সম্প্রতি সঞ্জয় দত্ত ও মেয়ে তৃশলা দত্তকে নিয়ে এমনই খবর রটে বলিউডে। খবরটি ছিল এ রকম—তৃশলা এখনই বলিউডে পা রাখতে চাইছেন। কিন্তু সঞ্জয় এই মুহূর্তে সেটা চাইছেন না। এ থেকেই বাবা-মেয়ের মধ্যে তিক্ততার সূত্রপাত। এমন খবরের সত্যতা এক কথায় উড়িয়ে দিয়েছেন তৃশলা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে লেখা এক বার্তায় তিনি বলেন, ‘সত্যি! আপনি মনে করেন বাপ-মেয়ের মধ্যে যুদ্ধ বেধে গেছে? এমন খবর পড়ে কেবল হাসিই পেয়েছে আমার।’ টিএনএন।