বাপকা বেটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার মতোই হয়েছে ছেলে। জীবদ্দশায় পপসম্রাট অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। দরিদ্র শিশুদের সাহায্যার্থে বিভিন্ন দাতব্য সংস্থাকে অনুদানও দিতেন তিনি। এমনকি প্রাকৃতিক দুর্যোগে প্রচুর অর্থসহায়তা দিতে এতটুকু কার্পণ্য করেননি মাইকেল জ্যাকসন। প্রয়াত এই পপতারকার বড় ছেলে প্রিন্স মাইকেল বাবার পদাঙ্কই অনুসরণ করা শুরু করেছে। এই ১৩ বছর বয়সেই সে দুস্থ শিশুদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। প্রিন্স মাইকেল গত সপ্তাহে সহপাঠীদের সঙ্গে মিলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিছু কাজ করেছে। এর মধ্যে ছিল পেরুর অসহায় শিশুদের জন্য ৫০০টি খাবারের বাক্স তৈরির কাজ। ওয়েবসাইট।