বাপের বেটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত বাবার জীবন নিয়ে ছবি। সেই ছবিতে কণ্ঠ দেবেন ছেলে। মনে রাখার মতো ব্যাপার তো বটেই। সেই ঘটনাই ঘটতে চলেছে অনুরাগ বসুর ছবিতে। কিশোর কুমারের জীবন নিয়ে তৈরি তাঁর ছবিতে গাইবেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার। ‘কদিন আগে একটি রিলেয়িটি শোতে অমিতকে দেখে আমি যাকে বলে মন্ত্রমুগ্ধ। যতই বয়স বাড়ছে, অমিত যেন তাঁর গায়কিতে আর অঙ্গভঙ্গিতে ঠিক বাবার মতো হয়ে উঠছেন।’—জানিয়েছেন অনুরাগ। কিশোর কুমারের জীবনের প্রায় সবদিকের ওপরই আলো ফেলবে অনুরাগের ছবি। ওয়েবসাইট।