বাপ্পার অ্যালবাম আসছে ১ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর আসছে বাপ্পা মজুমদারের নতুন অ্যালবাম বেঁচে থাক সবুজ। এতে গান থাকছে ১২টি। এর মধ্যে একটি আবার রবীন্দ্রসংগীত, ‘তুমি রবে নীরবে’। বাপ্পা তাঁর মা প্রয়াত ইলা মজুমদারকে উৎসর্গ করে গেয়েছেন গানটি। বাকি ১১টি মৌলিক গান। বেঁচে থাক সবুজ বাজারে আনছে অগ্নিবীণা। অ্যালবামটি বের হওয়ার কথা ছিল গত বছর ২৫ ডিসেম্বর। বাপ্পা বললেন, ‘অ্যালবামটি তৈরির পর ভেবেছিলাম সঞ্জীব চৌধুরীর জন্মদিনে (২৫ ডিসেম্বর) অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেব। নানা কারণে তা সম্ভব হয়নি। তবে এবার ঈদের আগেই তা শ্রোতাদের হাতে দিতে পারছি।’পুরো অ্যালবামের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানের কথা লিখেছেন শংকর সাঁওজাল, বাপ্পা মজুমদার, রাসেল ও’নীল, শাহান কবন্ধ, মাস্-মাসুম, স্বপ্নীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, জয় শাহরিয়ার, রানা, ডিপান ও ওয়াজিহ রাজীব।বাপ্পা বললেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে অ্যালবামের শিরোনাম করেছি বেঁচে থাক সবুজ। আমাদের কাছ থেকে সবুজ হারিয়ে যাচ্ছে। এই নামের মধ্য দিয়ে সবুজের প্রয়োজনের দিকটিতে সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি।’