বাপ্পার ফ্যানপেজকে ফেসবুকের স্বীকৃতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের ফ্যানপেজকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক। অর্থাৎ তাঁর ফ্যানপেজকে (https://www.facebook.com/bappa.mazumder) ‘ভেরিফায়েড’ পেজ হিসেবে নিশ্চিত করেছে ফেসবুক। গত মঙ্গলবার রাতে এই স্বীকৃতি পায় পেজটি।
গতকাল বুধবার সকাল পর্যন্ত ফেসবুকে বাপ্পা মজুমদারের ভক্তের সংখ্যা ছিল ছয় লাখ ১০ হাজার। এই পেজ থেকে তাঁর ভক্তরা তাঁর সম্পর্কে নানা তথ্য জানতে পারেন।
বাপ্পা বলেন, ‘যাচাই-বাছাই করে আমার পেজটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় আমি ফেসবুক কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আশা করছি, এখন থেকে আমার ভক্ত-শ্রোতারা বিভ্রান্ত হবেন না।’
বাপ্পা মজুমদার এখন তাঁর নতুন অ্যালবামের কাজ নিয়ে দারুণ ব্যস্ত। অ্যালবামের নাম জানি না কোন মন্তরে। অ্যালবামটি এবার রোজার ঈদে বাজারে আসবে।