বাপ্পার সুরে মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপ্পা মজুমদার আধুনিক গানের শিল্পী এবং সুরকার, আর লোকগান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিত মমতাজ। এবার বাপ্পার সুরে চলচ্চিত্রে গান করছেন মমতাজ। ছবির নাম সত্তা। পরিচালক হাসিবুর কল্লোল। গতকাল বুধবার সন্ধ্যায় মগবাজারে বাপ্পার নিজস্ব স্টুডিওতে গানে কণ্ঠ দেন মমতাজ। গানটির শিরোনাম ‘না জানি কোন অপরাধে দিলা এমন জীবন’। গীতিকার সেজুল হোসেন। মমতাজ বললেন, ‘বাপ্পার সুরে এবারই প্রথম গান করছি। চলচ্চিত্রে আমাকে হালকা মেজাজের গান বেশি করতে হয়। সত্তা ছবির গানটি সেদিক থেকে একটু আলাদা।’সত্তা ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন বাপ্পা। তিনি জানান, এবারই প্রথম পুরো একটি ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন তিনি। পাশাপাশি করবেন আবহসংগীতের কাজও।