বাপ্পার সুরে শিশুদের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও এলিটা করিম এবার গেয়েছেন শিশুদের জন্য গান। ‘তারার মেলা’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। শিশুদের নিয়ে গান করার ব্যাপারে তিনি বললেন, ‘সবার মতো আমারও ইচ্ছে করে শৈশবকে ফিরে পেতে। তা তো আর সম্ভব নয়। তাই শিশুদের জন্য গান করে সেই সময়টাকে একটু ছোঁয়ার চেষ্টা করেছি মাত্র।’ গানটি এ মাসেই বাজারে আসবে অকারণ নামের মিশ্র অ্যালবামে। অ্যালবামটিতে আরও গান করছেন অর্ণব, শাওলী ও মাশফিক। অ্যালবামে মোট ১০টি গান থাকবে। এর মধ্যে তিনটি গানের সুর করেছেন অর্ণব। বাকি সাতটি বাপ্পার। সবগুলো গান লিখেছেন তানভীর সজীব। এটি বাজারে আনছে অগ্নিবীণা।