বাপ্পী-পরীমণির 'আপন মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আপন মানুষ’ ছবির মহরতে এ ছবির জুটি বাপ্পী ও পরীমনিসহ অন্যান্যরা।
‘আপন মানুষ’ ছবির মহরতে এ ছবির জুটি বাপ্পী ও পরীমনিসহ অন্যান্যরা।

নতুন আরও একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পী ও আলোচিত অভিনেত্রী পরীমণি। নতুন এ চলচ্চিত্রের নাম ‘আপন মানুষ’। পরিচালনা করছেন শাহ আলম মণ্ডল। সম্প্রতি রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে এ ছবির মহরত অনুষ্ঠিত হলো। মহরত অনুষ্ঠানে পরিচালক জানান, এ ছবিতে আরও অভিনয় করবেন সুব্রত, রেবেকা, রেহানা জলি, কাজী হায়াত, শ্রাবণ শাহ, প্রবীর মিত্র, সাদেক বাচ্চু ও মিশা সওদাগর।

পরীমণি ও বাপ্পী
পরীমণি ও বাপ্পী

‘আপন মানুষ’ ছবিটি নিয়ে দারুণ আশাবাদী অভিনেতা বাপ্পী। বললেন, ‘ইদানীং একটু ভেবেচিন্তেই কাজ করছি। আমার কাছে আপন মানুষের গল্পটা অনেক ভালো লেগেছে। আশা করি আমার ভক্তসহ সব ধরনের দর্শকের এই সিনেমাটি পছন্দ করবেন।’
আপন মানুষের কাহিনি লিখেছেন যোসেফ শতাব্দী। সংগীত ইমন শাহ। চিত্রগ্রহণ এস এম আজহার। ছবিটি প্রযোজনা করেছেন আলমগীর খান। পরিবেশনার দায়িত্বে থাককে ইমন খান ফিল্মস।
অভিনেতা বাপ্পী ও আঁচল অভিনীত ‘আজব প্রে’ম ছবিটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। এরই মধ্যে ছবিটি ব্যবসা সফল ছবি হিসেবে জায়গা করে নিয়েছে। এ ছাড়া বাপ্পী এখন শুটিং করছেন সাফি উদ্দিন পরিচালিত ‘মিসডকল’সহ বেশ কয়েকটি ছবির।
এদিকে পরীমণি অভিনীত ‘নগরমাস্তান’ ছবিটি মুক্তি পাবে আগামী শুক্রবার। এ ছবিতে পরীমণির সঙ্গে অভিনয় করেছেন জায়েদ খান।
এ ছাড়াও, শফিক হাসানের ‘ধূমকেতু’সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করছেন পরীমণি।