বাফটা আসরে ‘দ্য হার্ট লকার’ ছবির জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারে কে শেষ হাসি হাসবেন সেটা জানার উপায় নেই। কিন্তু অস্কারের আগে বাফটা আসরে তাঁর সাবেক স্বামী জেমস ক্যামেরনকে পেছনে ফেললেন ক্যাথরিন বিগেলো। প্রথম নারী পরিচালক হিসেবে তিনি জিতেছেন বাফটা (ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) পুরস্কার। তাঁর তৈরি ছবি হার্ট লকার সব মিলিয়ে এবার পুরস্কার জিতেছে ছয়টি বিভাগে। ইরাকে দায়িত্ব পালনরত বোমা বিশেষজ্ঞদের জীবন নিয়ে তৈরি হয়েছে দ্য হার্ট লকার। আটটি বিভাগে মনোনয়ন পেলেও জেমস ক্যামেরনের অ্যাভাটার পুরস্কার পেয়েছে মাত্র দুটি বিভাগে—স্পেশাল ভিজুয়াল ইফেক্ট এবং প্রোডাকশন ডিজাইন।এ সিঙ্গেল ম্যান ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কলিন ফার্থ। অন্য পুরস্কারটি জিতেছেন আরেক ইংরেজ অভিনেত্রী ক্যারি মুলিগান।কুয়েনটিন ট্যারেন্টিনোর ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ছবিতে অভিনয় করে ক্রিস্টফ ওয়ালটজ বাফটা আসরেও যথারীতি জিতেছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। ব্রিটেনের সেরা ছবি নির্বাচিত হয়েছে ফিশ ট্যাঙ্ক। ওয়েবসাইট।