বাফটাতেও সেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরা অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব পাওয়া কলিন ফার্থ ও তাঁর ছবি দ্য কিংস স্পিচ এবার ব্রিটেনেও হুলস্থূল ফেলে দিয়েছে। দ্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসে (বাফটা) ১৪টি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। আর ব্ল্যাক সোয়ান ছবিটি পেয়েছে ১২টি মনোনয়ন। পরিচালক টম হুপারের দ্য কিংস স্পিচ রাজা ষষ্ঠ জর্জকে নিয়ে নির্মিত একটি ছবি। যথারীতি বাফটায় সেরা পরিচালক ও সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন যথাক্রমে টম হুপার ও কলিন ফার্থ। আর গোল্ডেন গ্লোবের সেরা ছবি দ্য সোশ্যাল নেটওয়ার্ক বাফটায় মনোনয়ন পেয়েছে ছয়টি বিভাগে। ওয়েবসাইট।