বাফটার ১০ বিভাগে মনোনয়ন পেল ‘লিংকন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল্ডেন গ্লোব নিয়ে আলোচনা শেষ হতে না হতেই এসে গেল বাফটা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের জীবনী অবলম্বনে স্টিভেন স্পিলবার্গ নির্মিত চলচ্চিত্র ‘লিংকন’ বাফটার ১০ টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস বা বাফটার মনোনয়ন ঘোষণা করা হয়েছে ৯ জানুয়ারি বুধবার। খবর রয়টার্সের।দাস প্রথা বিলুপ্তির জন্য প্রেসিডেন্ট লিংকনের যুদ্ধ ‘লিংকন’ চলচ্চিত্রটিতে তুলে এনেছেন পরিচালক স্পিলবার্গ। ছবিতে লিংকনের চরিত্রে অভিনয় করছেন ড্যানিয়েল ডে-লুইস। সেরা চলচ্চিত্রসহ মোট ১০ টি বিভাগে মনোনয়ন মিলেছে আত্মজীবনীমূলক এ চলচ্চিত্রটির। সেরা অভিনেতা, সহ-অভিনেতা, সহ-অভিনেত্রী বিভাগেও মনোনয়ন পেয়েছে এ চলচ্চিত্রটি। কেবল সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পাননি স্টিভেন স্পিলবার্গ।বাফটার এ সাফল্য ‘লিংকন’ চলচ্চিত্রটিকে অস্কার পুরস্কারের দৌড়ে অনেকখানিই এগিয়ে রাখবে। কে সেরা হলেন তা জানা যাবে ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে, লন্ডনের রয়্যাল অপেরা হাউজে। বাফটা পুরস্কার জেতার মাধ্যমে অস্কার পুরস্কারের অনেকখানি পূর্বাভাস পাওয়া যায়।‘লিংকন’ ছাড়াও বাফটার জন্য নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে সংগীত-নাট্য নির্ভর ‘লা মিজারেবলস’, জাহাজ দুর্ঘটনার কাহিনি ‘লাইফ অব পাই’। জেমস বন্ড সিরিজের মুভি ‘স্কাইফল’ পেয়েছে আটটি বিভাগে মনোনয়ন। ইরানের চলচ্চিত্র ‘আর্গ’ সাতটি ও রাশিয়ান ‘আন্না কারেনিনা’ পেয়েছে ছয়টি বিভাগে মনোনয়ন। বাফটায় পুরস্কারে মনোনয়নের ক্ষেত্রে লিংকনের পর এগিয়ে রয়েছে ‘লা মিজারেবলস’। ভিক্টর হুগোর লেখা উপন্যাস অবলম্বনে তৈরি চলচ্চিত্রটির পরিচালনায় রয়েছেন টম হুপার। অভিনয় করেছেন রাসেল ক্রো, হিউ জ্যাকম্যান, অ্যান হ্যাথাওয়ে, আমান্ডা সেফ্রাড। গোল্ডেন গ্লোবের চারটি বিভাগে মনোনয়ন জিতেছে ‘লা মিজারেবলস’। ‘লা মিজারেবলস’ লড়াই, স্বপ্ন, আশা আর ভালোবাসা চিত্র-নাট্য।বাফটা পুরস্কারের দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী ‘লাইফ অব পাই’। ইয়ান মার্টেলের ‘লাইফ অব পাই’ উপন্যাস অবলম্বনে তৈরি চলচ্চিত্রটি তৈরি করেছেন অ্যাং লি। ভারতের পণ্ডিচেরির ১৬ বছর বয়সী বালক পাই প্যাটেলকে ঘিরে গড়ে উঠেছে ‘লাইফ অব পাই’ চলচ্চিত্রের গল্প। জাহাজডুবির পর প্রশান্ত মহাসাগরে একটি রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে ২২৭ দিন নৌকায় ভেসে থাকে পাই। আধুনিক থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে শ্বাসরুদ্ধকর এ যাত্রা রুপালি পর্দায় এনেছেন অস্কার জয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা অ্যাং লি। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত সুরজ শর্মা। আরও অভিনয় করেছেন ফরাসি অভিনেতা জেরার্ড দেপারদিউ, বলিউডের অভিনয় শিল্পী ইরফান খান, টাবু প্রমুখ।ডে-লুইস ছাড়াও সেরা অভিনেতার তালিকায় ‘আর্গ’ চলচ্চিত্রটির অভিনেতা বেন অ্যাফ্লেক, ‘সিলভার লাইনিং প্লেবুক’ চলচ্চিত্রটির অভিনেতা ব্র্যাডলি কুপার, ‘লা মিজারেবল’ চলচ্চিত্রটির অভিনেতা হিউ জ্যাকম্যান ও ‘সাইন্টোলজি টেল দ্য মাস্টার’ চলচ্চিত্রটিতে অভিনেতা হিসেবে জ্যাকুইন ফিনিক্স মনোনয়ন পেয়েছেন।সেরা অভিনেত্রীর তালিকায় ‘আমর’ চলচ্চিত্রটির অভিনেত্রী ইমানুয়েল রিভা, ‘হিচকক’ চলচ্চিত্রটির জন্য হেলেন মিরেন, ‘সিলভার লাইনিং প্লেবুক’ চলচ্চিত্রের অভিনেত্রী জেনিফার লরেন্স, ‘জিরো ডার্ক থার্টি’ চলচ্চিত্রটির জন্য জেসিকা চেশতিয়ান ও ‘রাস্ট অ্যান্ড বোন’ চলচ্চিত্রটির অভিনেত্রী ম্যারিওন কোটিলার্ড মনোনয়ন পেয়েছেন।সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন, হ্যানেকে, অ্যাফ্লেক, অ্যাং লি, টারান্টিনো ও ক্যাথরিন বিগোলো।সেরা ছবির জন্য প্রতিযোগিতা হবে ‘আর্গ’, ‘লিংকন’, ‘লাইফ অব পাই’ ‘জিরো ডার্ক থার্টি’ ও ‘লা মিজারেবল’-এর মধ্যে।