বাফটায় 'গ্র্যাভিটি'র দাপট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অস্কারে কাঁপিয়ে দিতে পারে জর্জ ক্লুনি আর সান্ড্রা বুলকের গ্র্যাভিটি। তারই পূর্বাভাস মিলল। ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড—বাফটায় সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে মেক্সিকান পরিচালক আলফনসো কাওয়ারন পরিচালতি এই ছবি। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্যসহ ১১টি বিভাগে পুরস্কারের জন্য লড়বে বৈজ্ঞানিক কল্পকাহিনি ও থ্রিলারধর্মী ছবিটি।
সেরা ছবির পুরস্কারে গ্র্যাভিটির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে আমেরিকান হাসল ও ১২ ইয়ারন অ্যা স্লেভ। ছবি দুটিও ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে। নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে টম হ্যাঙ্কসের ক্যাপটেন ফিলিপস। পিটিআই।