বাবরি মসজিদের রায়কে স্বাগত জানালেন শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবরি মসজিদ নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়কে স্বাগত জানিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তিনি বলেছেন, আশা করা যায়, প্রত্যেকেই এ রায় মেনে নেবেন। রায় ঘোষণার পর সবাই ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছে উল্লেখ করে শাহরুখ বলেন, ‘রায় ঘোষণার পর সবার সহিষ্ণুতায় আমি অত্যন্ত খুশি।’ তিনি আজ সোমবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের এক বার্তায় এ কথা জানান।নিজের সম্পর্কে শাহরুখ খান বলেন, ‘আমার হূদয়ের তিন ভাগের এক ভাগ পরিবারের জন্য, এক ভাগ কাজের জন্য এবং এক ভাগ নিজেকে পরিচালনা করার জন্য। সবকিছুই ঠিকমতো চলে যাচ্ছে এবং দেশের জন্যই আমি বেঁচে আছি।’নিজেকে ধর্মীয় সম্প্রীতির একজন আইকন হিসেবে মনে করেন শাহরুখ। তিনি আরও বলেন, ‘আমি খুবই আনন্দিত ও গর্বিত যে ভারতীয় চলচ্চিত্র সারা বিশ্বে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।’—পিটিআই