বাবা অজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমে অভিনেতা, এরপর নির্মাতা হিসেবে অসামান্য গুণের পরিচয় দিয়েছেন অজয় দেবগন। এবার তিনি দেখালেন, বাবা হিসেবে মমত্ব ও দায়িত্ববোধেও তাঁর কমতি নেই। শুটিং উপলক্ষে অস্ট্রেলিয়া গেছেন অজয়ের স্ত্রী কাজল। এখন ছয় বছরের মেয়ে নিশাকে আগলাবে কে? মেয়ের এই দেখভালের দায়িত্ব কারও ওপর না চাপিয়ে অজয় নিজেই নিলেন। নতুন ছবি অতিথি তুম কাব যাওগে?র শুটিং স্পটে মেয়েকে নিয়ে গেলেন তিনি। এক দিকে চলতে লাগল শুটিং, আরেক দিকে চলতে লাগল মেয়ের দেখাশোনা। এভাবে দুটি কাজই সমানভাবে চালিয়ে যেতে লাগলেন তিনি। ওয়েবসাইট।