বাবা গাজী রাকায়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আন্তর্জাতিক নারী দিবসে আমি মেয়ের বাবা হয়েছি। এটা আমার জন্য কত বড় আনন্দের—তা বলে বোঝাতে পারব না।’ মুঠোফোনে এভাবেই বাবা হওয়ার অনুভূতির কথা জানালেন গাজী রাকায়েত। গতকাল সোমবার সকালে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে গাজী রাকায়েতের স্ত্রী গাজী নায়রা শাহরিনের কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। চিকিত্সক নার্গিস ফাতেমার বরাত দিয়ে রাকায়েত জানান, মা ও মেয়ে এখন সুস্থ আছেন।