বাবা দিবসের অ্যালবাম ‘পিতা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা দিবস উপলক্ষে আজ বাজারে আসছে শুধু বাবাকে নিয়ে গানের অ্যালবাম পিতা। গানচিল থেকে আসা এই অ্যালবামের সব কটি গানের সুর করেছেন সাজেদ ফাতেমী। অ্যালবামে গান আছে আটটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সুমনা বর্ধন, সাজেদ ফাতেমী, ওয়াহিদ রাসেল, কণা, প্রতীক হাসান, রাজীব, আবিদ ও গুপু ত্রিবেদী। গান লিখেছেন জাহীদ রেজা নূর, আহসান হাবীব, সারফুদ্দিন আহমেদ ও আহসান কবীর। অ্যালবামটির পৃষ্ঠপোষকতা করেছে আশিয়ান সিটি। সংগীত-বনি আহমেদ।গত বছর মা দিবস উপলক্ষে বেরিয়েছে সাজেদ ফাতেমীর কথা ও সুরে মাকে নিয়ে অ্যালবাম মা জননী।