বাবা দিবসের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিশ্ব বাবা দিবস। বাবা দিবস নিয়ে আরটিভির বিশেষ আড্ডা অনুষ্ঠান ‘বাবা তোমাকে’র অতিথি হিসেবে থাকছেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ। সরাসরি সম্প্রচারিত হবে বিকেল পাঁচটায়।
বাংলাভিশনে রয়েছে বেশ কিছু অনুষ্ঠান। ‘সকালবেলার রোদ্দুর’ অনুষ্ঠানটিতে থাকবেন সংগীতব্যক্তিত্ব লাকী আখান্দ্ ও তাঁর মেয়ে মামিমনতি নূর আখান্দ্। প্রচারিত হবে আজ বেলা ১১টা পাঁচ মিনিটে। ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানটিতে থাকবেন গাজী মাজহারুল আনোয়ার ও তাঁর মেয়ে দিঠি আনোয়ার। প্রচারিত হবে সকাল আটটা ৩০ মিনিটে। এ ছাড়া সমাজের বিভিন্ন পেশার বাবাদের অবস্থান, তাঁদের সন্তানদের সঙ্গে সম্পর্ক, ভালো লাগা, ভালোবাসা, দুঃখ-বেদনা নিয়ে থাকছে ‘আমিও বাবা’ অনুষ্ঠানটি। প্রচারিত হবে বিকেল পাঁচটা ২০ মিনিটে।
রাত নয়টায় এসএ টিভিতে প্রচারিত হবে নাটক বাবা। রুম্মান রশীদ খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তারিন, অপূর্ব, পাভেল ইসলামসহ আরও অনেকে।