বাবা-মা হয়েছেন তারেক ও ক্যাথরিন মাসুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। ২১ এপ্রিল নিউইয়র্কের একটি হাসপাতালে তাঁদের এই সন্তানের জন্ম হয়েছে। এই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু মুনিরা মোরশেদ জানান, তিনি এই খবর তারেক মাসুদের পাঠানো এক ই-মেইল বার্তায় জানতে পেরেছেন। তারেক ও ক্যাথরিন দম্পতি তাঁদের ছেলের নাম রেখেছেন নিশাত বিংহ্যামপুত্র মাসুদ। তিনি আরও জানান, গত বছরের অক্টোবর থেকে ক্যাথরিন নিউইয়র্কে তাঁর মায়ের কাছে আছেন। তারেক মাসুদও এখন তাঁর সঙ্গে আছেন।