কোনাল ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০৯ সালে। সপ্তাহ দুয়েক আগে এসেছে তাঁর প্রথম অ্যালবাম কোনাল’স জাদু। প্রকাশ করেছে ডেডলাইন মিউজিক। কথা হলো কোনালের সঙ্গে।অ্যালবামটি বের হওয়ার পর আপনাকে আর পাওয়া যায়নি। বাইরে কোথাও গিয়েছিলেন?হ্যাঁ, কুয়েতে। শুক্রবার দুপুরে ফিরেছি। বাবা-মা কুয়েতে থাকেন। বাবা মেরিন ইঞ্জিনিয়ার। আমি কুয়েতেই বড় হয়েছি। এখন দেশে থাকছি—গান করছি, পড়াশোনা করছি। সুযোগ পেলে বাবা-মায়ের সঙ্গে কিছুদিন থেকে আসি। তাঁরাও দেশে আসেন।অ্যালবামের নাম কোনাল’স জাদু কেন?‘জাদু’ নামে অ্যালবামে চমৎকার একটি গান রয়েছে। আমি চেয়েছিলাম অ্যালবামের নাম হবে ছোট্ট, সুন্দর আর সহজ। যাতে যে কেউ হুট করে মনে করতে পারে। আর আমি গান দিয়ে সবার মাঝে জাদু ছড়াতে চেয়েছি। প্রথম অ্যালবাম বেরিয়েছে। কেমন লেগেছে?এই একটি অ্যালবাম নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। গত ১৬ মে বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আমার এই অ্যালবামের মোড়ক খুলেছেন সোহরাব হোসেন ও সুধীন দাশ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। গানগুলো শুনে অনেকেই প্রশংসা করেছেন। আমার অ্যালবাম বেরিয়েছে, কিন্তু বাবা-মা কাছে নেই। তাই একটু মন খারাপ হয়েছে। গানগুলো বাবা-মাকে শোনানোর জন্য নিজেই কুয়েতে গিয়ে বাবা-মাকে চমকে দিয়েছি।কাজ নিয়ে এখন কী ভাবছেন?এরই মধ্যে অ্যালবামে আমার আর পৃথ্বির গাওয়া ‘ছায়ার মাঝে’ গানের মিউজিক ভিডিও তৈরি করেছি। বিভিন্ন টিভি চ্যানেলে তা প্রচারিত হচ্ছে। এবার করব ‘জোছনা’ গানের মিউজিক ভিডিও। লিখেছেন শাহান কবন্ধ, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।