প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা শ্রীবাস বসাক ও মেয়ে উর্মিলা শুক্লার যুগল প্রদর্শনী ‘পরম্পরা’র উদ্বোধন হয়ে গেল গতকাল সন্ধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারি-১ এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী। অতিথি ছিলেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিল্পী নিসার হোসেন। তিনি বলেন, ‘পিতা-কন্যার সম্পর্কের পাশাপাশি দুই প্রজন্মের কাজকেও আমরা দেখতে পাই এই প্রদর্শনীতে।’
শিল্পী আবুল বারক আলভী বলেন, দুজন দুই সময়কে আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছেন। শুক্লা সমকালীন সময়ের কথা বলছে আর তাঁর বাবা তাঁর সময়ের।