বাবা হলেন মাহফুজ আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা হলেন অভিনয়শিল্পী ও নির্মাতা মাহফুজ আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুর একটা পাঁচ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সক নুসরাত জামানের তত্ত্বাবধানে কন্যা সন্তানের জন্ম দেন মাহফুজ আহমেদের স্ত্রী ইশরাত জাহান কাদের। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন মাহফুজ আহমেদ। মেয়ের নাম রাখা হয়েছে মওরীন আরাধ্য আহমেদ। এ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘ বাবা হওয়ার আনন্দ সবচাইতে সুন্দর অনুভূতি। এটা আসলে কীভাবে প্রকাশ করে আমি জানি না। আমি অসম্ভব খুশি।’ তিনি বলেন, ছোটবেলা থেকেই অনেকের কাছে পরীর গল্প শুনেছি। কিন্তু কখনো দেখা হয়নি। আজই প্রথম আমার স্ত্রীর কোলে সেই পরীকে দেখলাম।’উল্লেখ্য, মাহফুজ আহমেদ ও ইশরাত জাহান কাদের ২০০০ সালের ১৭ নভেম্বর বিয়ে করেন। বিয়ের পরই মাহফুজ আহমেদের স্ত্রী পড়াশোনার জন্য অষ্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে সফ্টওয়্যার সিস্টেম অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএস করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথওয়েলস থেকে গ্লোবাল পজিশনিং সিষ্টেমে (জিপিএস) পিএইডি ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন।পাশাপাশি মাহফুজ আহমেদের স্ত্রী ইশরাত কাদের বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন।