বাবা হলেন রুমী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুত্রসন্তানের জনক হলেন গায়ক ও সংগীত পরিচালক আরফিন রুমী। গতকাল বুধবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর সিটি হাসপাতালে এক পুত্রসন্তান জন্ম দেন রুমীর স্ত্রী অনন্যা। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। সন্তানের নাম রাখা হয়েছে শাহ মোহাম্মদ শামস তাবরীজ (আরিয়ান)। পুত্রসন্তানের জনক আরফিন রুমি তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘এটা যে কেমন একটা আনন্দের সংবাদ, তা বলে বোঝাতে পারব না। শুধু এটুকুই বলব, আমি খুশি এবং অসম্ভব খুশি।’ রুমীর প্রথম পুত্রসন্তানের খবর নিতে হাসপাতালে ছুটে যান সংগীতশিল্পী মিলা, ব্যান্ডদল দল দূরবীনের প্রধান গায়ক শহীদসহ অনেকেই।