বাবা হলেন রুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুত্রসন্তানের বাবা হলেন গায়ক ও সংগীত পরিচালক আরফিন রুমী। গত বুধবার রাতে রাজধানীর সিটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই পুত্রসন্তানের জন্ম দেন রুমীর স্ত্রী অনন্যা। এখন মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে। রুমী জানান, সন্তানের নাম রেখেছেন শাহ মোহাম্মদ শামস তাবরীজ (আরিয়ান)। আরফিন রুমী বলেন, ‘এটা যে কেমন একটা আনন্দের সংবাদ, তা বলে বোঝাতে পারব না। আমরা খুবই খুশি হয়েছি।’