বাবা হলেন শাফিন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা হলেন মাইলস ব্যান্ডের অন্যতম ভোকাল শাফিন আহমেদ। আজ সোমবার সকাল দশটা ২০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শাফিন আহমেদের স্ত্রী নাহিন আহমেদ পুত্র সন্তানের জন্ম দেন। এ নিয়ে তৃতীয়বারের মত বাবা হলেন শাফিন আহমেদ।প্রথম আলো ডটকমকে শাফিন আহমেদের আবারও বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন তাঁর মা উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফিরোজা বেগম।উচ্ছসিত ফিরোজা বেগম বলেন, ‘নাতি-নাতনিরা আমার বন্ধুর মতই। আরেকজন নতুন বন্ধু পেয়ে আমি খুবই খুশি। সবার কাছে আমার এই নতুন বন্ধুর জন্য দোয়া কামনা করছি।’ ফিরোজা বেগম আরও বলেন, ‘মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। প্রাথমিকভাবে শাফিনের ছেলের জন্য আমরা একটা নামের কথা ভেবেছি। কিন্তু শাফিন বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর সঙ্গে কথা বলার পরই বন্ধুর নামটা চূড়ান্ত করব।শাফিন আহমেদের আগের দুই সন্তানের নাম রাকিন (ছেলে) ও রাফিন (মেয়ে)।