বাবা হলেন সাজু খাদেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা হলেন অভিনেতা সাজু খাদেম। আজ বৃহস্পতিবার সকাল সাতটা ১৮ মিনিটে স্বাভাবিকভাবে সাজু খাদেমের স্ত্রী প্রৈতী হক পুত্রসন্তানের জন্ম দেন। এটি সাজু খাদেমের প্রথম সন্তান। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সক জামিলা বেগমের তত্ত্বাবধানে এ পুত্রসন্তানের জন্ম হয়। সাজু খাদেম বাবা হওয়ায় পরিবারের সবাই বেশ খুশি। পুত্রসন্তানের বাবা হওয়ায় সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, লিটু আনাম, হূদি হক, বদরুল আনাম সৌদ, ইন্তেখাব দিনার, শহীদুল আলম সাচ্চুসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।উল্লেখ্য, ২০০৭ সালে ১৮ আগস্ট সাজু খাদেম আর প্রৈতী হক বিবাহবন্ধনে অবদ্ধ হন। প্রৈতী হক ও সাজু খাদেম অভিনয়শিল্পী-দম্পতি ইনামুল হক ও লাকি ইনামের ছোট মেয়ে ও মেয়ের জামাই।