বাবা হারানোর ব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার অভাব ভুলে যাওয়ার নয়। ১৪ বছর বয়সী প্যারিস জ্যাকসনের বেলাতেও তা সত্য। বাবা মাইকেল জ্যাকসনকে হারানোর কষ্ট এখনো কাঁদায় তাকে। কথাগুলো সে বলল অপরাহ্ উইনফ্রের কাছে, ‘এখনো বিষয়টি সহজ-স্বাভাবিক হয়নি আমার জন্য।’ ‘অপরাহ্স নেক্সট চ্যাপ্টার’ নামের অনুষ্ঠানে বাবা হারানোর কষ্টগুলো ভাগাভাগি করেছে প্যারিস। আগামী রোববার প্রচারিত হবে অনুষ্ঠানটি। এদিকে অভিনেত্রী হিসেবে নতুন ক্যারিয়ার গড়ছে জ্যাকসনকন্যা। শিগগিরই আসছে তার অভিনীত ফ্যান্টাসি ঘরানার ছবি লান্ডনস ব্রিজ অ্যান্ড দ্য থ্রি কিজ। ব্যাং শোবিজ।