বাবা হারালেন সংগীতশিল্পী সন্দীপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা হারালেন সংগীতশিল্পী সন্দীপন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মারা যান বাবা অমর কৃষ্ণ দাশ (৮৫)। বাবার মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর ছোট ছেলে সন্দীপন দাশ।
আজ শনিবার সকালে সন্দীপন বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে যকৃতের জটিল রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে এ নিয়ে তিনি খুব কষ্টও পাচ্ছিলেন। শুক্রবার গভীর রাতে বাসায় তাঁর মৃত্যু হয়।’
সন্দীপনের বাবাকে ঢাকার বাসাবো এলাকার বড়দেশ্বরী মহাশ্মশানে আজ শনিবার সকালে দাহ করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।